পাবজি খেলাকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিল মানিকচক - The News Lion

পাবজি খেলাকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিল মানিকচক

 


দি নিউজ লায়ন;   মোবাইলে পাবজি খেলাকে ঘিরে দুই বন্ধুর বচসা।  আর তারপরে সেই বচসাকে কেন্দ্র করেই দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিল মানিকচক থানার পাঠানপাড়া এলাকা। এই সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু'জন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সংঘর্ষের ঘটনার পর দুই পক্ষই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানপাড়া এলাকায় পুলিশি টহলদারি চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মফিজুর শেখ ও  লিপন শেখ নামে দুই যুবক ঘটনার দিন পাবজি খেলছিল। সেই সময়ে পাসওয়ার্ড ঘিরে দুজনের মধ্যে বচসা হয়। কিন্তু বাড়ি ফেরার পরে ফের বাচসা দুজনের মধ্যে তাতে জড়িয়ে পড়ে পরিবারের অন্যান্য সদস্যরা। অভিযোগ সেই সময়ে  মুজিবুর শেখের মামা  জিয়াবুল শেখ দুলাল শেখকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ। দুলাল শেখ কে বাঁচাতে এসে আক্রান্ত হন লিপন শেখ (২২)।


পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম,  আইজুল শেখ,  এনামুল শেখ, লিপন শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনায় আক্রান্তদেরকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.